দক্ষিনদিনাজপুর

বালুরঘাট সদর ডাক বিভাগে ডাক ধর্মঘটে সামিল অস্থায়ী কর্মীরা

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর ডাক বিভাগের সামনে অবস্থান আন্দোলন শুরু করলো অস্থায়ী কর্মীরা। জি.ডি.এস কর্মচারীদের নিয়ে ন্যাশনাল ইউনিয়ন অফ গ্রামীণ ডাক সেবক এবং অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন এর যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের নেতিবাচক সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছে বলে জানা যায়। এদিন বালুরঘাট সদর ডাক বিভাগের সামনে জি.ডি.এস কর্মীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু করে। 

এবিষয়ে আন্দোলনকারী নেতা সন্তোষ বসাক জানান, জি.ডি.এস-দের ক্ষেত্রে কমলেশ চন্দ্র কমিটির ইতিবাচক সুপারিশ কার্যকর করা সহ বেশ কিছু দাবীতে তারা ডাক ধর্মঘট শুরু করেছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/lYsQnW0E4Tw